1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রুততার সাথে সংস্কারের পর নির্বাচন দিন: নজরুল ইসলাম খান

  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

গণঅভ্যুত্থানের সুফল পেতে দ্রুততার সাথে সংস্কারের পর নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।

শনিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয় যেন অর্থবহ হয় তার ব্যবস্থা করতে হবে । এজন্য গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের স্থায়ী সমাধানের লক্ষ্যে দ্রুত নির্বাচনের দাবি করেন তিনি ।

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, জনগণের সত্যিকারের মুক্তি দরকার। ছাত্র-জনতার এ বিপ্লব ব্যর্থ হবে না বলেও মনে করেন তিনি।

অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিশেষ কোন গোষ্ঠীর এজেন্ডা নিয়ে অন্তর্বর্তী সরকার বিভ্রান্ত হলে গণ অভ্যুত্থানের অর্জন বিফলে যাবে। কোন আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবে না জনগণ।

আর বর্তমান সরকার ভুল করলে পুরো জাতিকে এর কাফফারা দিতে হবে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park