বাংলাদেশসহ বিশ্বের যেকোন দেশে ধর্মীয় বৈষম্যমূলক আচরণকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমনটি জানান মুখপাত্র ম্যাথিউ মিলার।
স্থানীয় সময় সোমবার (২৯ অক্টোবর) আয়োজিত ব্রিফিংয়ে ছাত্রলীগ নিষিদ্ধের প্রসঙ্গেও প্রশ্ন করা হয় তাকে। ওই সময় ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ ও মৌলিক স্বাধীনতা প্রয়োগের অধিকার রয়েছে। বাংলাদেশে ক্ষমতাসীন দল যেই থাকুক না কেন এ বিষয় নিশ্চিত করতে হবে। বিষয়টি দ্বিপাক্ষিক কার্যক্রমে বহুবার স্পষ্ট করা হয়েছে বলেও জানান মিলার।
এছাড়া ব্রিফিংয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৫২ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া এবং বাংলাদেশের ব্যাংক খাত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ১৭ বিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার প্রসঙ্গও উঠে আসে।
Leave a Reply