1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৫৩ বার পঠিত

দেশীয় বিনোদন মাধ্যমে যে কয়েকটি সিরিজ নাটক তুমুল জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে ‘ব্যাচেলর পয়েন্ট’ অন্যতম। শুরু থেকেই অনলাইনে দাপিয়ে বেড়ানো সিরিজটি দর্শকদের চাহিদার কারণে একে একে চারটি সিজন নির্মিত হয়।

২০১৭ সালে শুরু হওয়া জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির এই ধারাবাহিকটি দুই বছর আগে সিজন ফোর শেষ হলেও নির্মাতাকে প্রতিনিয়ত নতুন সিজনের জন্য তাগিদ দিতে থাকেন দর্শক। ঘুরে ফিরে প্রশ্ন ছিল একটি, কবে আসবে সিজন ফাইভ। অবশেষে দর্শকদের চাওয়া পূরণ হতে যাচ্ছে।

নিজের ফেসবুক স্ট্যাট্যাসে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ নির্মাণের ইঙ্গিত দিলেন অমি। সঙ্গে এই সিরিয়াল নির্মাণ সংশ্লিষ্টরা একসঙ্গে ফেসবুকে ফাইভ লিখে পোস্ট দেন।

পরিচালক অমির পেইজ থেকে ফাইভ লিখে পোস্ট দিলে শুধু সেখানেই লক্ষাধিক লাইক পরে। মন্তব্য দেখা যায় ৩৩ হাজারের বেশি। শেয়ার হয় প্রায় পাঁচ হাজার। বেশীরভাগ দর্শক চাইছেন ফান কমেডি গল্পে ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন।

ফাইভ লিখে নিজের ফেসবুকে কিসের ইঙ্গিত দিলেন অমি? অনেকটা রহস্য রেখে গণমাধ্যমকে তিনি জানালেন, ব্যাচেলর পয়েন্ট ফাইভ বানাতে পারি। দর্শকরা কবে থেকে পর্দায় দেখতে পারবেন, এ বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। কারণ পুরো বিষয়টা পরিকল্পনা পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক করেই কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেব।

তবে অমি এতটুকু নিশ্চিত করলেন, ২০২৫ সালেই আবারও পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে পাশা, হাবু, শুভ, কাবিলা, অন্তরাদের গল্প। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে আসতে পারে সুখবর। সেই পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে বললেন নির্মাতা অমি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park