1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৪১ বছর বয়সে চীনের শীর্ষ ধনী ব্যক্তি ঝাং

  • আপডেট সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষে উঠে এসেছেন টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং-এর নাম। তিনি ২০১২ সালে বাইটড্যান্স প্রতিষ্ঠা করেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দেশটির এক বার্ষিক ধনী তালিকায় দেখা গেছে, ইমিং-এর ব্যক্তিগত সম্পদের পরিমাণ এখন ৪ হাজার ৯৩০ কোটি ডলার।

এর আগে ২০২১ সালে বাইটড্যান্সের নির্বাহী প্রধানের পদ থেকে সরে দাঁড়ান ৪১ বছর বয়সি ঝ্যাং। তবে ধারণা করা হয়, কোম্পানির প্রায় ২০ শতাংশ মালিকানা তার দখলে।

হুরুন রিসার্চ ইনস্টিটিউটের তৈরি করা ধনী ব্যক্তিদের তালিকা অনুযায়ী, ঝাং-এর সম্পদ এখন ৪৯.৩ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের তুলনায় ৪৩ শতাংশ বেশি।

তালিকায় তিনি চীনা উদ্যোক্তা ঝং শানশানের জায়গা নিয়েছেন, যার সম্পদ ২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯০ কোটি ডলার।

হুরুনের প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের মার্কিন ব্যবসার মালিকানা নিয়ে আইনি লড়াই চললেও গত বছর গোটা বিশ্বে বাইটড্যান্সের আয় ৩০ শতাংশ বেড়ে পৌঁছেছে ১১ হাজার কোটি ডলারে, যার ফলে ঝাং-এর ব্যক্তিগত সম্পদও বেড়েছে।

হুরুনের প্রধান রুপার্ট হুগওয়ার্ফ বলেন, ঝাং ইমিংয়ের শীর্ষ ধনী ব্যক্তি হওয়া চীনের অর্থনীতির গতিশীলতার ইঙ্গিত দেয়।

এ তালিকার তৃতীয় স্থানে আছেন টেনসেন্টের ‘লো-প্রোফাইল’ প্রতিষ্ঠাতা পনি মা। গত বছর এ অবস্থানে ‘পিডিডি হোল্ডিংস’-এর প্রতিষ্ঠাতা কলিন হুয়াং থাকলেও এখন তিনি নেমে গেছেন চতুর্থ স্থানে। তবে, তার কোম্পানির ই-কমার্স প্ল্যাটফর্ম ‘পিন্ডুওডুও’ ও ‘টেমু’ ঠিকই আর্থিক অগ্রগতি দেখিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park