ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাস পূর্তি আজ। আগস্টের ৮ তারিখ প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি।
ছাত্র-জনতার প্রবল গণ আন্দোলনের মুখে এ বছরের ৫ই আগস্ট ক্ষমতা ত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর তিন দিন পর ৮ই আগস্ট ফ্রান্স থেকে দেশে ফিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একইদিন শপথ নেন আরও কয়েকজন উপদেষ্টা।
অন্তর্বর্তীকালীন সরকার দেশে সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন, পুলিশ ও অর্থনীতির বিভিন্ন দিক সংস্কারে গঠন করেছে কমিশন। গত তিন মাসে অন্তবর্তীকালীন সরকারের সফলতার কথা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি সরকারের সুনির্দিষ্ট পাঁচটি সফলতার কথা উল্লেখ করেন।
Leave a Reply