1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ফের সুখবর দিলেন মেহজাবীন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ দেশে এখনও মুক্তি না পেলেও ইতিমধ্যে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সিনেমাটি। এখানেই শেষ হয় নয়, অক্টোবরে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা বিভাগে প্রদর্শীত হয়।

এবার আরও একটি সুখবর দিলেন মেহজাবীন। ‘সাবা’ এবার সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে।

সিনেমাটি পরিচালক মাকসুদ হোসাইন জানান, বেশ আগেই সুখবরটি পেয়েছিলেন, কিন্তু বলা বারণ ছিল। আজ আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

মাকসুদ বলেন, এটা আমাদের সিনেমার জন্য দারুণ সুখবর। কারণ, এশিয়ার মধ্যে এখন রেড সি চলচ্চিত্র উৎসব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আয়োজনও হয় অনেক বড় পরিসরে। সেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ ১৫টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে আমাদের ‘সাবা’। এটা আমাদের জন্য সম্মানের। দর্শকদের সঙ্গে নতুন অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছি।’

উৎসবে প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পাওয়া সিনেমার মধ্যে রয়েছে ভারতের ‘সুপারবয়েস অব মালেগাঁও’, সুইজারল্যান্ড–পর্তুগালের সিনেমা ‘হানামি’, অস্ট্রিয়ার সিনেমা ‘মুন’, মিসরের সিনেমা ‘স্নো হোয়াইট’, তিউনিসিয়ার সিনেমার ‘রেড পাথ’, ইরানের সিনেমা ‘সিক্স ইন দ্য মর্নিং’, সৌদি আরবের সিনেমা ‘সাইফি’, ইরাকের সিনেমা ‘সংস অব আদম’ ইত্যাদি।

‘সাবা’ ছবিটির দৈর্ঘ্য ৯০ মিনিটের। এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয় ‘সাবা’। পরবর্তী সময়ে বুসান চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘সাবা’।

এতে নামভূমিকায় অভিনয় করেছেন তিনি। মেহজাবীন ফেসবুকে লিখেছেন, ‘দারুণ একটা উৎসবে আমাদের সিনেমাটি প্রতিযোগিতা করছে। অভিনন্দন পুরো টিম।’

দীর্ঘদিন ধরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন মাকসুদ হোসেন।

নির্মাণের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও তিনি পরিচিত। বর্তমানে ‘বেবিমুন’ নামে পরবর্তী সিনেমার চিত্রনাট্য করছেন মাকসুদ। তিনি জানান, আগামী ৬ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসবটি। এখানে ১৫টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে বাংলাদেশের ‘সাবা’। উৎসবে তারা অংশগ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park