বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল।
সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির প্রতিনিধি দলে আরো ছিলেন দলের স্হায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভুটান বাংলাদেশে হাইড্রো ইলেকট্রনিক পাওয়ার রফতানি করতে আগ্রহী। বাংলাদেশও সেই লক্ষ্যে এগিয়ে যেতে চায়। তিনি বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন ছিল সার্ক শক্তিশালী করা। সার্কর মূল স্বপ্নদ্রষ্টা ভুটান – বাংলাদেশ। ভবিষ্যতে দুই দেশ সেই লক্ষ্যে কাজ করতে আগ্রহী বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।
Leave a Reply