প্রতিবছরের মতো এবারও পুড়ে যাওয়া কারখানাটির সামনে শ্রদ্ধা জানানো হয় নিহত শ্রমিকদের। রবিবার (২৪ নভেম্বর) সকালে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন শ্রমিক সংগঠন, শিল্প পুলিশসহ আহত ও নিহতদের পরিবার।
শ্রমিক সংগঠনের নেতারা বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর রাতে আগুন লাগে তাজরিন পোশাক কারখানায়। গেইটে তালা লাগানো থাকায় আগুনে পুড়ে ও লাফিয়ে পড়ে নিহত হন শতাধিক শ্রমিক।
নিহতদের পরিবারের অভিযোগ, অগ্নিকাণ্ডের এক যুগ কেটে গেলেও যথাযথ ক্ষতিপূরণ পায়নি তারা। আহতদের করা হয়নি পুনর্বাসন ও চিকিৎসা সহায়তা।
Leave a Reply