সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রীম কোর্টে আজ বিচারকাজ বন্ধ থাকবে।
রবিবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য জানিয়েছে।
মো. রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ যোগদান করেন তিনি। ২০০৮ সালের ৩১ মে অবসরে যান মো.রুহুল আমিন।
Leave a Reply