1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিন-লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত, নিহত অন্তত ৭১

  • আপডেট সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২২৫ বার পঠিত

 

ফিলিস্তিনের গাজা ও লেবাননে নৃশংস হামলা চালিয়ে অন্তত ৭১ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। পাল্টা উত্তর ইসরাইলে ড্রোন ও রকেট হামলা অব্যাহত রেখেছে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধারা।

জানা যায়, গাজার নুসেইরাতে আল-ফারুক মসজিদ ও কামাল আদওয়ান হাসপাতালসহ বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়ে ৩৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এর মধ্যে বোমা হামলায় আহত হয়েছে কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়া।

এদিকে, গাজায় হত্যাযজ্ঞের পাশাপাশি উচ্ছেদ অভিযানও অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা। এক নারী জিম্মি নিহতের পর আবারও আন্দোলনে উত্তাল তেল আবিবের রাজপথ। আন্দোলনকারীদের দাবি, গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের মাধ্যমে অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে আনা হোক।

অন্যদিকে, লেবাননের রাজধানী বৈরুতে একটি আটতলা আবাসিক ভবন পুরোপুরি গুড়িয়ে দিয়েছে ইসরাইলি সেনারা। এতে অন্তত ২০ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছে। পূর্ব লেবাননে আরও ১৩ লেবানন বাসিন্দাকে হত্য করেছে ইসরাইলি বাহিনী। পাল্টা দফায় দফায় রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। মধ্যরাত থেকে উত্তর ইসরাইলে অন্তত ৩৪টি হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park