সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানের মুক্তির দাবিতে আবারও উত্তাল পাকিস্তান। ইসলামাবাদে পিটিআই সমর্থকেদর সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষে একজন নিহত এবং আহত প্রায় শতাধিক। আটক করা হয়েছে পাঁচ পার্লামেন্ট সদস্যসহ প্রায় চার হাজার জনকে।
এদিকে সমর্থকদের ঠেকাতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট ও মোবাইল সেবা। তাতেও দমানো যায়নি ইমরান সমর্থকদের। ইমরান খানের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে পিটিআই সমর্থকরা
রাজধানী ইসলামাবাদে প্রবেশের সময় ইমরান সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭০ জন। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার ইসলামাবাদের ডি চকে জমায়েত হতে শুরু করে পিটিআই নেতাকর্মী ও সমর্থকরা। তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
১৪৪ ধারা জারির পাশাপাশি নিষিদ্ধ করা হয় সভা-সমাবেশ ও জমায়েত। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট ও মোবাইল সেবা। তবে সব উপেক্ষা করে ইমরান সমর্থকরা ইসলামাবাদে প্রবেশ করলে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। এরইমধ্যে বিক্ষোভ ঠেকাতে গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্যসহ প্রায় চার হাজার জনকে।
বিক্ষোভ ঠেকাতে সরকার সহিংস কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ ইমরান খানের দলের। ইমরানের মুক্তির দাবি না মানা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে পিটিআই সমর্থকরা।
Leave a Reply