আতিফ আসলাম পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী। আজ শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকার মঞ্চ মাতাবেন। রাতে আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গাইবেন আতিফ আসলাম। গতকাল ২৮ নভেম্বর বিকেলে কনসার্ট উপলক্ষে ঢাকায় পৌঁছেছেন এ শিল্পী।
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, আতিফ আজ রাত আটটার পর মঞ্চে উঠবেন। এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছেন তিনি।
এদিকে কনসার্টে আতিফ ছাড়াও আরও পারফর্ম করবেন পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। এছাড়া কনসার্টটিতে বিশেষ এক চমক থাকবে, যা আয়োজক কমিটি এখনই প্রকাশ করছে না ।
কনসার্টটি বিকেল পাঁচটা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে। দর্শকের জন্য গেট খুলে দেয়া হবে দুপুর ১টায়।
Leave a Reply