উত্তর গাজায় নৃশংস হামলা চালিয়ে গেলো ২৪ ঘণ্টায় অন্তত ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। এরমধ্যে বেইত লাহিয়ায় আবাসিক ভবন বিধ্বস্ত হলে নিহত হয় ৭৫ জন।
এ নিয়ে গেলো দুই মাসে উত্তর গাজায় কমপক্ষে দুই হাজার সাতশো ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এক বছরের বেশি সময়ে গাজায় নিহত সংখ্যা ৪৪ হাজার তিনশো জনের বেশি।
গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, উপত্যকাটিতে খাদ্যের সংকট ও দুর্ভোগ চরমে পৌঁছেছে। দুর্ভিক্ষ ঠেকাতে ত্রাণ সরবরাহ দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।
এরইমধ্যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নেয়ার আগে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্ত দেখতে চান। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম বলেছেন, ইসরাইলের সঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করার জন্য লেবাননি সেনাদের সঙ্গে কাজ করবে তাঁর সংগঠন।
Leave a Reply