জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ এখনো পুরোপুরি জঞ্জাল ও স্বৈরাচারমুক্ত হয়নি। ইস্পাত কঠিন ঐক্য দিয়ে তা সরাতে হবে।
রবিবার (১ ডিসেম্বর) সকালে খুলনার খানজাহান আলী থানা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, কেউ কেউ একটা মিনিটও শান্তিতে থাকতে দিচ্ছে না দেশকে। দেশের ওপর কালো মেঘ ও কালো শকুন রয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এখন তা মুক্ত করতে হবে।
সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন।
Leave a Reply