গাজায় ত্রাণের জন্য অপেক্ষায় থাকা ১২ ফিলিস্তিনিসহ অন্তত ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। এদিকে, নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে উত্তর গাজায় নিষিদ্ধ থার্মোব্যারিক বোমা ব্যবহারের অভিযোগ এনেছে হামাস।
শনিবার (৩০ নভেম্বর) খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা ১২ ফিলিস্তিনিকে গাজার খান ইউনিসে হত্যা করা হয়। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ৪০ ফিলিস্তিনির প্রাণহানি হয়।
ইসরাইলের হামলা থেকে প্রাণে রক্ষা পাচ্ছে না সেভ দ্য চিলড্রেনের কর্মীরা। দখলদাররা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেনের চার কর্মীকে হত্যা করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে এক বছরের বেশি সময়ে ইসরাইলি হামলায় ৪৪ হাজার ৩৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এসময় আহত হয়েছে এক লাখের বেশি ফিলিস্তিনি।
ইসরাইলি বাধায় দীর্ঘ সময় গাজার অর্ধেকের বেশি জনগণের কাছে কোনো ধরনের খাদ্য সামগ্রী পৌঁছাচ্ছে না। চরম সংকটে গাজার প্রায় সব অঞ্চলের মানুষ।
Leave a Reply