বিএনপি নেতারা বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ন্যায়বিচার করেছেন উচ্চ আদালত। ফ্যাসিবাদি আমলে বিচারের নামে অবিচার হয়েছে। ২১ আগষ্ট বিদেশি শক্তির দ্বারা হামলা চালানো হয়েছে। এর সাথে বিএনপি জড়িত ছিলো না, বলেছেন মির্জা আব্বাস। ভারত সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে আর সেখানে বসে শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।
জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন গত ১৫ বছরে সঠিক ইতিহাস ডাস্টবিনে ফেলে দিয়েছিলো স্বৈরাচারী সরকার। তাই তারা ইতিহাস বিকৃত করেছে। ২১ আগষ্ট বিদেশী শক্তির দ্বারা হামলা চালানো হয়েছে ২১ আগষ্টের ঘটনায় তারেক রহমানকে জড়িয়ে মিথ্যা মামলা দেয়া হয়েছে।
মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকারকে বিব্রত করতে একটা অশুভ ষড়যন্ত্র চলছে। বিএনপি আশা করছে বর্তমান সরকারের হাত দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। ড. ইউনূসকে অনেকে ভুল পথে নেয়ার চেষ্টা করলেও বিএনপি বর্তমান সরকারকে সঠিক পথে রাখার চেষ্টা করছে।
এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচির রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের, বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করছে এমন বক্তব্য সঠিক নয়।
Leave a Reply