1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সস্ত্রীক লন্ডনে পৌঁছেছেন মির্জা ফখরুল

  • আপডেট সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

শাহেদ শফিক, লন্ডন থেকে

লন্ডনে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএন‌পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগ‌ম।

শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সস্ত্রীক লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছে‌ন। এসময় তাকে যুক্তরাজ্য বিএন‌পি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বাগত জানান।

এসময় যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লিক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ সংগঠনের বি‌ভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপ‌স্থিত ছিলেন।

এ বিষয়ে চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, মহাস‌চিবের স্ত্রী রাহাত আরা বেগমের চি‌কিৎসার জন্য মহাস‌চিব লন্ডনে এসেছেন। তাছাড়া সফরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যা‌ন তারেক রহমান সাহেবের সঙ্গে মহাস‌চিবের সাক্ষাৎ ও বৈঠক হবে।

মহাস‌চিবের সম্মানে আগামী তিন ডিসেম্বর লন্ডনের রয়েল রিজে‌ন্সি হলে‌ এক‌টি অনুষ্ঠানের আয়োজন করেছে যুক্তরাজ্য বিএন‌পি। মহাসচিব আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত লন্ডনে থাক‌ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park