1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিচ্ছেদের জল্পনার মাঝেই সাক্ষাৎ অভিষেক-ঐশ্বরিয়ার

  • আপডেট সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২২৬ বার পঠিত

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন বিচ্ছেদ নিয়ে কাটাছেঁড়া চলছে বলে ধারণা নেটিজেনদের। এর মধ্যেই কন্যার জন্মদিন পালন করেন ঐশ্বরিয়া। সেই জন্মদিনের অনুষ্ঠান উদযাপনের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেত্রী। কোথাও দেখা যায়নি জুনিয়র বচ্চনকে। নেটিজেনরা ধরেই নিয়েছিলেন— সত্যিই বিচ্ছেদ হচ্ছে বচ্চন দম্পতির।

বলিপাড়ায় জল্পনা— সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন বিচ্ছেদের পথে হাঁটছেন। চলতি বছরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে এ জল্পনা আরও ঘনীভূত হয়। বিয়েতে পৃথকভাবে প্রবেশ করেছিলেন দম্পতি। এমনকি কিছু দিন আগে ঐশ্বরিয়ার জন্মদিনেও বচ্চন পরিবারের পক্ষ থেকে আসেনি কোনো শুভেচ্ছাবার্তা। আরাধ্যার জন্মদিনেও দেখা যায়নি অভিষেককে।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, অভিষেককন্যার আরাধ্যার জন্মদিনের উদযাপনের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া। কোথাও দেখা যায়নি জুনিয়র বচ্চনকে। নেটিজেনরা ধরেই নিয়েছিলেন— সত্যিই বিচ্ছেদ হচ্ছে বচ্চন দম্পতির। অনেকেই অভিষেককে কটাক্ষ করে বলেছিলেন—মেয়েটার জন্মদিনেও থাকতে পারলেন না? কিন্তু ঘটনা হলো উল্টো— সেদিন নাকি মেয়ের জন্মদিনের উদযাপনে সশরীরে উপস্থিত ছিলেন অভিনেতা অভিষেক বচ্চন। জন্মদিনের অনুষ্ঠান আয়োজনকারী সংস্থার শেয়ার করে নেওয়া ভিডিওতে ধরা পড়লেন অভিনেতা। এ ভিডিতেই সব জল্পনায় পানি ঢেলে দিয়েছে। নেটিজেনদের প্রশ্ন— ভালোই তো আছেন বচ্চন দম্পতি, তাহলে কেন বিচ্ছেদের এ নাটক?

গত ১৩ বছর ধরে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করছে একটি সংস্থা। তাই সেই সংস্থাকে শুভেচ্ছাও জানিয়েছেন অভিষেক। ভিডিওতে অভিনেতা বলেছেন, ধন্যবাদ। ১৩ বছর হয়ে গেল ভাবা যায়! ১৩ বছর ধরে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ। তোমরা আমাদের পরিবার হয়ে গেছ। এই দিনটি আমাদের ও আরাধ্যার জন্য বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ।

এই ভিডিও স্পষ্ট করে দিয়েছে, আরাধ্যার জন্মদিন অর্থাৎ ১৬ নভেম্বরে একসঙ্গেই ছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া, তাহলে কি সব ঠিকই রয়েছে বচ্চন দম্পতির মধ্যে? বৃথাই জল্পনা চলছে— প্রশ্ন উঠছে নেটিজেনদের মাঝে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park