1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কেন শুটিংয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন শাহিদ কাপুর

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

বলিউড তারকা শহিদ কাপুর শুধুমাত্র অভিনয় দক্ষতা দিয়ে নয় বরং ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ শিরোনামে থাকেন। বর্তমানে মীরা রাজপুতের সঙ্গে সুখী দাম্পত্য জীবন। তাদের দুই সন্তান নিয়ে তিনি বর্তমানে অনেক বেশি আলোচনায় আছেন। তবে সম্প্রতি অভিনেতা এক ভীষণ ব্যক্তিগত ঘটনা শেয়ার করেছেন যা ভক্তদের মনোযোগ আকর্ষণ করেছে।

সম্প্রতি ফায়ে ড’সুজার সঙ্গে একটি আলাপচারিতায়, শাহিদ কাপুর স্বীকার করেছেন যে, এক সময় তিনি একটি ছবির সেটে কাজ করতে করতে অঝোরে কেঁদে ফেলেছিলেন। এই কান্নার পেছনে কোনো চলচ্চিত্রের কাজ বা কোনো ফিল্মের চাপ ছিল না বরং তার হৃদয়ে যে গভীর ব্যথা ছিল সেটি তাকে অঝোরে কাঁদিয়ে দিয়েছিল।

শাহিদ কাপুর বলেন, আমার মেকআপ ম্যান আমাকে বলেছিলেন, আমি এইমাত্র তোমার মেকআপ শেষ করেছি! তুমি চুপ থাকতে পারবে না? কিন্তু তখন আমি বলেছিলাম, আমি এটি সম্পর্কে কিছুই করতে পারি না। মনে হচ্ছে আমি নিজেকে ধ্বংস করছি।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি থেকে আমি বেরিয়ে এসেছি, তবে এটি কাজের ক্ষেত্রে নয়। এটি ছিল আমার ব্যক্তিগত জীবনের কিছু গভীর সমস্যার কারণে।

পাশাপাশি শাহিদ কাপুর ভারতীয় সমাজে পুরুষদের ওপর যেভাবে চাপ থাকে তা নিয়েও নিজের মতামত প্রকাশ করেছেন।

তিনি বলেন, পুরুষদের ছোটবেলা থেকেই বলা হয় যে তাদের সংসার চালাতে হবে, পরিবারকে রক্ষা করতে হবে। কখনো কখনো এই প্রত্যাশাগুলো আপনাকে চাপ দিতে পারে।

তিনি আরও বলেন, কখনো কখনো আপনি শুধু চান, আমার সব কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। আমি দুর্বল হতে চাই, এমন পরিস্থিতিতে অন্য কেউ আমাকে রক্ষা করবে।

পুরুষদেরও দুর্বল হতে ও সাহায্য চাইতে পারে। তার মতে, কখনো কখনো আপনি ভাবতে চান যে আমি কেন সব কিছু নিজেই করতে পারি না? প্রয়োজনে মাঝে মাঝে কি ভূমিকা বদলানো যায় না?

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park