1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দর্শকদের সামনে সত্য ঘটনা তুলে ধরবেন মম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৬ বার পঠিত

নতুন একটি নাটকের শুটিং শেষ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ নাটকের নাম ‘টু বি অর নট টু বি’। পরিচালনা করেছেন প্রীতি দত্ত।

২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে। চার বছর আগের সেই ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চরিত্রে অভিনয় করেছেন মম।

তিনি বলেন, ‘কাজটি করতে গিয়ে সেই চার বছর আগের ঘটনাটা আবার চোখের সামনে এলো। এ ধরনের চরিত্রে কাজ করা বেশ কষ্টদায়ক। মানসিকভাবে বিপর্যস্ত থাকি। তারপরও অভিনয়শিল্পী হয়ে পর্দায় নানা চরিত্রে আসা লাগে।’

তিনি আরও বলেন, ‘ধর্ষণ খুবই নিকৃষ্টতম একটি ঘটনা। যা একজন নারীর জীবনে ঘটে। এ সভ্য সমাজে এটি আমরা কখনোই চাই না। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজন নারীর জীবনে কী ধরনের অ্যাফেক্ট পড়ে, সে চিন্তা থেকেই নাটকটি নির্মিত হয়েছে।’

নির্মাতা বলেন, ‘এ ধরনের কোনো মর্মান্তিক ঘটনা নিয়ে কাজ করতে গেলে আমাদেরও পুরো শুটিং সময়টা সে আবহের মধ্য দিয়েই যেতে হয়। কারণ গল্পটা যেমন পরিচালককে ধারণ করতে হয়, তেমনি অভিনয়শিল্পীদেরও। এর প্রভাব সবার মনোজগতে পড়ে।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মোহাম্মদ ইকবাল হোসাইন প্রমুখ। এটি চলতি মাসেই ইউটিউবে প্রকাশ হবে বলে জানান নির্মাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park