বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে। সেই সাথে চলছে দেশি-বিদেশি নানা ধরনের অপপ্রচার। তিনি আরও বলেন, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার পক্ষে বিএনপি।
শুক্রবার (৬ ডিসেম্বর) স্বৈরাচার এরশাদ পতন দিবস উপলক্ষে ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় ড. মোশাররফ এ সব কথা বলেন। তিনি জানান, পতিত সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। পরাজিত হয়ে এখন ষড়যন্ত্রে মেতেছে। সংকট তৈরির আগেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহবান জানান বিএনপির এ নেতা।
তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করা জরুরি। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন।
Leave a Reply