1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানের ফেরার বিষয়ে যা জানালেন মির্জা ফখরুল

  • আপডেট সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ বার পঠিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দল (বিএনপি) যখন মনে করবে তখন তারেক রহমান দেশে ফিরবেন। এছাড়া তার আরও কিছু আইনি জটিলতা রয়েছে, সেগুলো শেষ করে তিনি দেশে যাবেন। শনিবার (৭ ডিসেম্বর) লন্ডনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, যে সংস্কারের কথা এখন বলা হচ্ছে সেসব বিএনপি অনেক আগে থেকেই বিভিন্ন সময় দাবিতে তুলে এনেছে। তখন জামায়াত ইসলামসহ অনেকেই এই দাবি সমর্থন জানিয়েছে। ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে জাতীয় ঐক্য প্রয়োজন ছিল। সেটার মাধ্যমেই তাদের বিদায় করা হয়েছে।

শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘ভারত কীভাবে আশ্রিত একজনের বক্তব্য রাখার সুযোগ দেয় এটা আমার বোধগম্য নয়।’ শেখ হাসিনা কীভাবে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন এমন প্রশ্নের জবাবে বলেন, শেখ হাসিনা রং হেডেড। সে যা ইচ্ছা দাবি করতে পারে। সে কীভাবে দলের নেতাকর্মী, সমর্থক রেখে পালিয়ে গিয়ে আবার এমন দাবি করতে পারে।

তিনি তার বক্তব্যে তারেক রহমান আবারো দেশে ফিরে রাজনীতিতে নেতৃত্ব দিবেন বলে নিশ্চিত করলেও সেটা কতদিনের মধ্যে হতে পারে এ বিষয়ে তেমন কোন ধারণা দেননি।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি আবারো ফিরে আসবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ী ভাবে আনার পক্ষে।’

ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি কি হবে এমন প্রশ্নের জবাবে বলেন, ‘ভারতের সঙ্গে সময় অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী নীতি হবে। তবে আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত আমরা মানবো না।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park