ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নেতৃত্বাধীন প্রতিনিধি দল। রবিবার (৮ ডিসেম্বর) বৃটিশ হাইকমিশনার-এর বাসভবনে তাদের সাক্ষাৎ হয়।
জানা যায়, কয়েক দিন পূর্বে বৃটিশ পার্লামেন্ট-এর একজন সম্মানিত সদস্য বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য মন্তব্য করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৃটিশ পার্লামেন্ট-এর ঐ সদস্যের মন্তব্যের প্রতিবাদ লিপি হাইকমিশনার সারাহ কুকের নিকট হস্তান্তর করা হয়। সাক্ষাৎকালে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে অভিমত ব্যক্ত করা হয়।
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, প্রফেসর ড. মাহমুদুল হাসান ও সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের।
Leave a Reply