1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ বাংলাদেশিদের ধরতে ভারতে বিশেষ অভিযান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৩ বার পঠিত

অবৈধ বাংলাদেশিদের ধরতে দিল্লিতে শুরু হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান। আর বাংলাদেশ থেকে ব্যাপক অনুপ্রবেশের অভিযোগ তুলে এসব ঠেকাতে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
অবৈধ বাংলাদেশি ধরার বিশেষ অভিযান চালানো হয়েছে রাজধানী দিল্লির কালিন্দি কুঞ্জ, উত্তর নগর, শাহীন বাগ ও জামিয়া নগরে। দিল্লির গভর্নর ভিকে সাক্সেনার নির্দেশের পরদিন বুধবার থেকে বিশেষ এই অভিযানে নামে আইন-শৃঙ্খলা বাহিনী।

অভিযান চলাকালে সন্দেহভাজনদের অবস্থানে হানা দিয়ে নথিপত্র যাচাই-বাছাই করা হয়। অভিযান চালানো হচ্ছে দিল্লির বস্তি এলাকা, ফুটপাথ আর অনুমোদনহীন কলোনিগুলোতে। সন্দেহভাজনদের কাছে আসাম রাজ্যের নথিপত্র থাকলেও ধরা হচ্ছে। পুলিশি জিজ্ঞাসাবাদ আর যাচাই-বাছাইয়ে অবৈধ প্রমাণ হলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

এদিকে, বাংলাদেশ সীমান্ত ঘেঁষা আসামে অবৈধ অনুপ্রবেশ নিয়ে জরুরি বৈঠক করেছেন রাজ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, গত কয়েক মাসে শত শত বাংলাদেশি অনুপ্রবেশ করেছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তরক্ষী-বিএসএফ আর আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। অনুপ্রবেশকারী তাড়ানোর কৌশল হিসেবে আধার কার্ড দেয়ার ক্ষেত্রে বিতর্কিত নাগরিকপঞ্জি বা এনআরসি নিবন্ধন থাকার শর্ত ঘোষণা করেছেন আসামের মুখ্যমন্ত্রী।

তিনি বলেছেন, আসামের সুরক্ষায় ইসরাইলের মতো নীতি গ্রহণ করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park