1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অভিনয়ে নিষিদ্ধের বিষয়ে এবার মুখ খুললেন চমক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৯৫ বার পঠিত

সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগে দোষী প্রমাণ হওয়ায় ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে নিষিদ্ধ করা হয়েছে। এবার নিষিদ্ধের বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।

সোমবার (২১ আগস্ট) দুপুরে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

ডিরেক্টরস গিল্ডের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছেন চমক। এ অভিনেত্রী বলেন, ডিরেক্টরস গিল্ডের সিদ্ধান্ত আমার কাজে প্রভাব ফেলবে না। অন্য সব সংগঠন আমার সঙ্গেই আছে। একটি সংগঠন ব্যক্তিগতভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না।

তিনি বলেন, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) ও অভিনয় শিল্পী সংঘ তাদের সিদ্ধান্ত অলরেডি জানিয়েছে। ডিরেক্টরস গিল্ডে কয়জন? তারা তো সব না, ডিরেক্টরস গিল্ডে যারা আছেন তারা তো নিয়মিত নাটকই নির্মাণ করেন না। যাদের সঙ্গে কাজ করার তাদের সঙ্গে আমি কাজ করছি, সামনেও করব বলে মন্তব্য করেন চমক।

শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে। শুধু তাই নয়, শুটিং সেটে পুলিশ ডেকেছিলেন তিনি। গত ৪ আগস্ট রাজধানীর উত্তরায় একটি নাটকের শুটিং সেটে এ ঘটনা ঘটে। এ নিয়ে ডিরেক্টরস গিল্ডে লিখিত অভিযোগ করেন নাটকটির নির্মাতা আদিফ হাসান।

প্রসঙ্গত, রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে টিভি নাটকের ৪টি সংগঠনের নেতৃবৃন্দ গত ১৩ আগস্ট বিচার সভায় বসেন। সেখানে সব অভিযোগ প্রমাণিত হওয়ায় চমককে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, লিখিত অঙ্গীকার, জিডি প্রত্যাহার ও অর্থ জরিমানা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park