1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মসজিদ-মন্দির নিয়ে নতুন কোনো মামলা নয়: ভারতের সুপ্রিম কোর্ট

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৩১ বার পঠিত

মসজিদসহ উপাসনালয়গুলোতে চলমান জরিপ আপাতত বন্ধ থাকবে বলে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। উপাসনাস্থল আইনের কয়েকটি ধারাকে চ্যালেঞ্জ করে করা পিটিশনের শুনানি শুরু হওয়ার পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কোর্ট এ কথা জানায়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, ১৯৯১ সালের উপাসনাস্থল (বিশেষ বিধান) আইনের অধীনে উপাসনালয়ের মালিকানা এবং বিশিষ্টকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের না করার জন্য দেশের দেওয়ানি আদালতগুলোকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই আদেশ মূলত মন্দির এবং মসজিদের সমস্ত সমীক্ষাকে আটকে রাখবে।

মসজিদ ও মন্দিরে জরিপ ভারতে একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি দেশটিকে সহিংসতা ও সাম্প্রদায়িক উত্তেজনার দিকে নিয়ে যাচ্ছে। যার সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে সম্ভলে পুলিশের গুলিতে ৪ জন নিহতের ঘটনা।

শীর্ষ আদালতের নির্দেশের অধীনে বারাণসীর জ্ঞানবাপী মসজিদ এবং মথুরার শাহি ইদগাহ মসজিদের সমীক্ষাও বন্ধ হয়ে যাবে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে আজকের আবেদনের শুনানি হয়।

সিজেআই খান্না বলেন, কেন্দ্রীয় সরকার চার সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া জমা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্তের বিষয়ে আর কোনো শুনানি হবে না।

ভারতের ১৯৯১ সালের উপাসনাস্থল আইনে বলা হয়েছে, কোনো উপাসনালয়ের বিশিষ্ট পরিবর্তন করা হবে না।১৯৪৭ সালের ১৫ আগস্ট পর্যন্ত উপাসনালয়গুলোর প্রকৃতি যেমন ছিল, তেমনই বজায় রাখতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park