প্যালেস্টাইনের স্বাধীনতাকামী গোষ্ঠীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে পিএ-এর নিরাপত্তা বাহিনী। শনিবার (১৪ ডিসেম্বর) জেনিনে একটি সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে, পিএ-এর এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে হামাস।
সম্প্রতি, পশ্চিমা সমর্থিত প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পিএ এবং জেনিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর ভেতর উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
জেনিন উদ্বাস্তু শিবিরে একটি নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে পিএ-এর নিরাপত্তা বাহিনী। তাদের দাবি, সেখানে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী গোষ্ঠীর শক্তিশালী ঘাঁটি রয়েছে, যারা পিএ-এর নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন। এসময়, জেনিন থেকে ব্যাপক গোলাগুলির আওয়াজ ও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
জেনিনে সাম্প্রতিক বছরগুলোতে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন ও ইসরাইলি সামরিক বাহিনীর সংঘর্ষ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষত, যখন থেকে ইসরাইলি বাহিনীর অভিযান তীব্রতর হয়, এবং ফিলিস্তিনিদের ওপর আক্রমণের ঘটনা বেড়ে যায়।
Leave a Reply