1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯৭১-এর বিজয়কে ভারতের বিজয় উল্লখ করে নরেন্দ্র মোদির পোস্ট

  • আপডেট সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ বার পঠিত

‘বাংলাদেশের বিজয় দিবস’-কে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে পোস্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ১৬ই ডিসেম্বর ‘বাংলাদেশের মহান বিজয় দিবস’। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রামের বিনিময়ে এদিন, পাকিস্তান থেকে বিজয় লাভ করে ‘বাংলাদেশ’র জনগণ’।

বিজয়ের ৫৪তম বার্ষিকীতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯৭১ সালের এ যুদ্ধের গাঁথা স্মরণ করেছেন, যদিও এ বিজয়কে তারা নিজেদের বলে উল্লেখ করেছেন। যুদ্ধে আত্মত্যাগ ও অবিচল সংকল্পের জন্য শুধুমাত্র ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি পোস্টে মোদি লেখেন, ‘আজ বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও ত্যাগকে সম্মান জানাই। তাদের আত্মত্যাগ ও অদম্য সংকল্প আমাদের জাতিকে সুরক্ষিত করেছে এবং আমাদের গৌরব বৃদ্ধি করেছে। এ দিনটি তাদের সাহসিকতা ও অপ্রতিরোধ্য মনোবলকে উৎসর্গিত। তাদের আত্মত্যাগ আমাদের প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে। আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে অমর হয়ে থাকবে।’

এদিকে, ভারতের রাষ্ট্রপতি মুর্মু তার পোস্টে লেখেন, ‘বিজয় দিবসে, আমি আমাদের সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা ১৯৭১ সালের যুদ্ধে অদম্য সাহস দেখিয়ে ভারতের বিজয় এনেছেন। যাদের ইতিহাস প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করবে এবং জাতীয় গৌরবের উৎস হয়ে থাকবে, তাদের অমূল্য ত্যাগকে চিরকাল স্মরণ রাখবে কৃতজ্ঞ এ জাতি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park