1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আগামী পাঁচ কর্মদিনে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ বার পঠিত

বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কমিটিতে সদস্য থাকবে ৭ থেকে ৯ জন। কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। তাদের সুপারিশের প্রেক্ষিতে এই মামলার পুনঃতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। তিনি বলেন, এই কমিটিতে সদস্য কতজন হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। এ কমিটির সদস্য সংখ্যা পাঁচজন হতে পারে, সাত অথবা নয়জন হতে পারে। সশস্ত্র বিভাগ থেকে সদস্য বেশি থাকবে।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব কমিটিতে অনেকে আসতে চায় না। সবার থেকে নাম নেওয়া হবে। নাম সংগ্রহ করতে সময় লাগবে। সবার সঙ্গে আলোচনা করে কমিটি দেওয়া হবে। কমিটি ও কমিশনের মধ্যে কোনো পার্থক্য নেই বলে জানান তিনি। আইন মন্ত্রণালয় সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বিভ্রান্তি নেই বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জোড় দিয়ে বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর।

উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ন্যায় বিচার নিশ্চিত করতে তদন্ত কমিশন গঠনে আজ মঙ্গলবার আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park