প্রায় এক যুগ পর দেশে আসছেন জামায়াতে ইসলামী ও এবি পার্টির সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আগামী ২৬ ডিসেম্বর তার দেশে ফেরার কথা। বুধবার (১৮ ডিসেম্বর) তার চেম্বারের জুনিয়র কাউন্সেল ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু এমনটাই জানিয়েছেন।
শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলে শুরু থেকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ছিলেন।
২০১৩ সালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। একই বছরের ১৭ ডিসেম্বর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইংল্যান্ডে চলে যান।
এক পর্যায়ে তিনি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন। পরে তিনি এবি পার্টির প্রধান উপদেষ্টা হন। এরপর গত সেপ্টেম্বরে এবি পার্টি থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার রাজ্জাক।
Leave a Reply