নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, তড়িঘড়ি কিংবা ঢিলেমি নয় সংস্কার সবার মতামত নিয়ে হওয়া জরুরি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ১৩টি সংস্কার কমিশন কাজ করছে। তবে তারা কতটা সংস্কার করবেন ও গতি কেমন হবে সেটাও সরকারকে দেখতে হবে। কাঠামো তৈরি করে ফেলা হচ্ছেকমিশন রিপোর্ট আসার আগেই।
মান্না বলেন, উদ্বেগ বাড়াচ্ছে তাবলীগ জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায়। এছাড়াও ছাত্র-জনতার আন্দোলনে জড়িতদের হত্যাচেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, কাউন্সিলরদের আবারও সক্রিয় করার বিষয়টি গিভ এন্ড টেকের মত হচ্ছে। ফ্যাসিবাদী প্রক্রিয়ায় নির্বাচিত এই কাউন্সিলররা। তাই আবারও তাদের নিয়ে পরিকল্পনা ভিন্ন ইঙ্গিত দেয় বলেও জানান মাহমুদুর রহমান মান্না।
Leave a Reply