1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

অপরাধ প্রমাণের আগেই জামিন নাকচ করার চর্চা ছিল: আসিফ নজরুল

  • আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৮ বার পঠিত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উচ্চ আদালতের ক্ষমতা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় রাখার জন্য। সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত গণতান্ত্রিক পূণর্গঠনের সংলাপে তিনি আরও বলেন, অপরাধ প্রমাণিত হওয়ার আগেই জামিন নাকচ করার চর্চা ছিল উচ্চ আদালতে। উচ্চ আদালতের বেশিরভাগ বিচারক নিয়োগ হয়েছে দলীয় বিবেচনায়।
আইন উপদেষ্টা জানান, যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য আছে, সেসব সংস্কার কার্যকর করার মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনের প্রধান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম বলেন, বিচারপতি মানিকের কলা পাতায় শুয়ে থাকার ছবিটি সব বিচারকের পিছনে টানিয়ে রাখা উচিৎ। তাহলে বোঝা যাবে, বিচারপতিদের আচরণ কেমন হওয়া উচিৎ? কে কি বক্তব্য দিতো, তা টিভি ও ইউটিউবে দেখে বিরোধী দলের সেই ব্যক্তিকে আদালত অবমাননার মামলায় হয়রানি করতেন প্রধান বিচারপতি ও তার মনিটরিং সেল। তাজুল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবীদের সিন্ডিকেটের কারণে দুর্নীতি মামলার খরচ বাড়ে। ধ্বংস হয়ে যাওয়া বিচার বিভাগের সুদিন ফিরিয়ে আনাই হবে প্রধান লক্ষ্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park