1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গণহত্যায় জড়িতদের কাউকে বিএনপিতে নেয়া হবে না: মির্জা ফখরুল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

গণহত্যায় জড়িতদের কাউকে বিএনপিতে নেয়া হবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ত্রাসীদের বিএনপিতে কোনো ঠাঁই নেই বলেও হুশিয়ার করেন তিনি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবে বিএনপি মহাসচিবের পক্ষ থেকে দুই হাজার শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ফ্যাসিবাদ থেকে উত্তরণ ও দেশকে দুর্নীতিমুক্ত রাখতে নির্বাচিত সংসদ দিয়ে দেশ পরিচালনা ও গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট এছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই।

বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এটা জানা নেই। তবে বিএনপির মহাসচিব বলেন, গণহত্যা, সন্ত্রাসীকাজে জড়িতদের বিএনপিতে আসার কোনো সুযোগ নেই।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park