1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ বার পঠিত

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহুসংখ্যক যাত্রী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কাজাখস্তানের জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছ বার্তাসংস্থা রয়টার্স।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ভূমিতে পড়ার পর তাতে আগুন ধরে যায়। জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা সেই আগুন নেভানোর কাজ শুরু করেছেন। সেই সঙ্গে উড়োজাহাজটিতে জীবিত কেউ রয়েছেন কি না— সেই সন্ধানও শুরু হয়েছে। কারণ ধারণা করা হচ্ছে যে ধ্বংস হয়ে যাওযা বিমানটিতে এখনও কয়েকজন জীবিত রয়েছেন।

রাশিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আজারবাইজান এয়ারলাইন্সের সেই উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের রাজধানী গ্রোজনির দিকে রওনা হয়েছিল। তবে গ্রোজনিতে ব্যাপক কুয়াশার কারণে বিমানবন্দরের রানওয়ে অস্পষ্ট হওয়ায় ফের বাকুর দিকে ফিরে আসছিল বিমানটি, পথে কাজাখস্তানের আকটাউ শহরের আকাশে থাকার সময় সেটি বিধ্বস্ত হয়ে ধসে পড়ে।

এ ব্যাপারে আরও তথ্য জানতে আজারবাইজান এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে এয়ারলাইন্সের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। কাজাখস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমানটিতে ১০৫ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park