1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

হাসনাতের সংশ্লিষ্টতায় নয়, সুনির্দিষ্ট অভিযোগেই পাঁচজনকে চাকরিচ্যুত করেছে সময় টিভি

  • আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৩১ বার পঠিত

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সময় টিভির পাঁচজনকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এখানে হাসান আব্দুল্লাহ বা অন্য কারো কোন সংশ্লিষ্টতা নেই বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সময় টিভি বলছে, দেশ ও সময় টিভির সঙ্গে সাংঘর্ষিক, এমন কাউকেই চাকরিতে বহাল রাখা হবে না। সেই ধারাবাহিকতাতেই তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

রাতে এক বিবৃতিতে এ কথা জানায় সময় টেলিভিশন কর্তৃপক্ষ । বিবৃতিটি সময় টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

যা হুবহু তুলে ধরা হয়েছে:

জুলাই বিপ্লবের আগপর্যন্ত সময় টেলিভিশন পরিচালনার সঙ্গে ‌‘সিটি গ্রুপ’ কখনোই যুক্ত ছিলো না। ‌সিটি গ্রুপ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তাই সিংহভাগ অংশীদারিত্ব থাকার পরেও সময় টেলিভিশন পরিচালনায় সিটি গ্রুপ কখনই কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। সিটি গ্রুপ সর্বদাই ছিল বিনিয়োগকারীর ভূমিকায়।

সাংবাদিকদের পেশাদারিত্বের প্রতি এই শিল্প প্রতিষ্ঠান শ্রদ্ধাশীল। তবে জুলাই-আগস্টের ছাত্র জনতার বিপ্লবে সময় টেলিভিশনের সম্পাদকীয় নীতিতে সিটি গ্রুপও বিব্রতবোধ করেছে। শিল্পগোষ্ঠীর অংশীপ্রতিষ্ঠানকেও সমালোচনার ভাগীদার হতে হয়েছে। তাই ৫ আগস্টের পর সিটি গ্রুপ সময় টেলিভিশনে তার অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালন দায়িত্ব নিতে উদ্যোগী হয়। বিষয়টি উচ্চ আদালতের মাধ্যমে সমাধান হয়েছে।

পরবর্তী সময় থেকে পেশাজীবীরাই সময় টিভি পরিচালনা করে আসছিল। বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষে গত ১৮ ডিসেম্বর হাসনাত আবদুল্লাহ, সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করেন। এসময় তিনি সময় টেলিভিশনের বিষয়ে তার পর্যবেক্ষণ জানান। তিনি মৌখিকভাবে কয়েকজন  সংবাদকর্মীর বিতর্কিত ভূমিকা নিয়েও কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ’র অবস্থানকালে সময় টেলিভিশনের শেয়ার লেনদেন বিষয়টি আলোচনায় আসেনি। তালিকা মাফিক সময় টেলিভিশনের কর্মী চাকরিচ্যুত করার হুমকি দেয়ার বিষয়টিও অপ্রাসঙ্গিক। সময় টেলিভিশনের সহকর্মীসহ সকলের স্মরণে থাকার কথা, পরিচালনা বোর্ডের দায়িত্বে পরিবর্তন আসার পর, সময় টেলিভিশনের পরিচালনা বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছিল, দেশ ও সময় টিভির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়, এমন কোনো কাজের সঙ্গে জড়িতদের স্বাগত জানান হবে না। তারই ধারাবাহিকতায় কয়েকজন সহকর্মী সময় টিভি থেকে অব্যাহতি নেন বা দেয়া হয়। যেখানে কোনো রাজনৈতিক দল ও সংগঠনের সংযুক্তি ছিলো না। সর্বশেষ সিদ্ধান্তের সঙ্গেও এমন কোনো সম্পৃক্ততা খুঁজতে চাওয়া অমূলক।

 

সময় টেলিভিশন নিজস্ব নীতিমালা ও পরিকল্পনা মতো প্রতিষ্ঠান পরিচালনা করার অধিকার সংরক্ষণ করে। প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সুনাম রক্ষা এবং কর্মীদের স্বার্থ সংরক্ষণে সময় টেলিভিশন পরিচালনা বোর্ড অঙ্গীকারাবদ্ধ।

 

নিউজনাওবিডি/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park