ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেত।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
৭২ ঘণ্টা আগে যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিত, তাহলে অনেক প্রাণ রক্ষা পেত মন্তব্য করে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ৫ আগস্টের তিন দিন আগেও যদি সিদ্ধান্ত নেওয়া হত, তাহলেও এত প্রাণ হানি ঘটতো না। একইসঙ্গে অনেক পুলিশ সদস্য বেঁচে যেতেন।
জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ অ্যাসোসিয়েশনগুলো সঠিক ভূমিকা রাখতে পারেনি। ভবিষ্যতে এসব মাথায় রাখতে হবে সতর্ক করে দেন সাজ্জাত আলী।
Leave a Reply