1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অবশেষে বিয়ে না করার কারণ জানালেন মারজুক রাসেল

  • আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ বার পঠিত

একাধারে তিনি গীতিকবি ও অভিনেতা। তিনি নিজের মতো থাকতে পছন্দ করেন। নিজের রাজ্যেই তিনি যেন রাজা! নিজের মতো বলেন, লিখেন। নিজের মতো চলেন। তার নিজস্ব একটি ভাষা আছে। যা অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা। বলছি মারজুক রাসেলের কথা।

গীতিকবি ও অভিনেতার ব্যক্তিগত জীবনও প্রভাবিত করে তরুণদের। সেইসঙ্গে তাকে নিয়ে অসংখ্য কৌতূহল ভক্তদের। এরমধ্যে অন্যতম তার চিরকুমার থাকার কারণ। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন মারজুক। সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

শুনেছি, জেরিন নামের এক তরুণীর সঙ্গে আপনার প্রেম ছিল। এরপর তিনি বিয়ে করে সংসারী হলেও আপনি হননি। এই প্রেমই কি আপনাকে সংসারবিবাগী করেছে? আপনার কি সংসারী হতে ইচ্ছা করে না?

সংবাদমাধ্যমের এমন প্রশ্নের জবাবে বরাবরের মতই স্বভাবসুলভ ভঙ্গিতে মারজুক বলেন, ওইটা একতরফা ছিল, আমার তরফে, ওয়ান-সাইডেড। কিশোরবেলায় প্রকৃতি আমারে দিয়া ওই পাগলামি করাইয়া নিছিল। দাম্পত্য জীবন আর সংসারজীবন এক নয়। একলাও সংসার করা যায়। কাজকর্মে, দূরে একলা থাকলেও আমি সংসারবিবাগী নই—নানু, মা, বোন, ভাইদের নিয়েই আমাদের সংসার। দাম্পত্যে জড়াইতে প্রথম চেষ্টা করছি ১৯৯৬ সালেই, ম্যাচ হয় নাই।―ম্যাচ না করলে, সামাজিক আইন মাইনা, জোর কইরা ম্যাচ করাইয়া আজীবন বা বিচ্ছেদের পূর্বাপর ‘ক্যাচক্যাচ, ঘ্যাচঘ্যাচ’ কইরা যাওয়ায় আমি আগ্রহী নই। ইংরেজি ‘ম্যাচমেকিং’ শব্দবন্ধটা এই ক্ষেত্রে স্মরণীয়। ‘ম্যাচ’ করে না!

সম্প্রতি মুক্তি পেয়েছে রাজনৈতিক স্যাটায়ার ভিত্তিক চলচ্চিত্র ‘৮৪০’। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল। এটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park