পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো। ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলীয় বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হন আরও ৪ জন।
সোমবার (৩০ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
সিদামা প্রদেশটি ইথিওপিয়ার দক্ষিণে রাজধানী আদ্দিস আবাবার প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো
সামাজিক মাধ্যম ফেসবুকে বিবৃতিতে জানায়, “একটি গাড়ি দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে”। তবে ঘটনার বিস্তারিত জানায়নি তারা।
সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরোর তথ্য অনুসারে, বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এই ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় শোক জানিয়েছে ব্যুরো।
Leave a Reply