1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চার মিডিয়াকে আইনি নোটিশ দিলো জায়েদ খানকে পুরষ্কার দেওয়া প্রতিষ্ঠান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

জায়েদ খানকে পুরষ্কার প্রদানকারী প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি রিসার্চ’ (আইপিপিডিআর) দেশের দুটি টিভি চ্যানেল, একটি পত্রিকা এবং একটি সাপ্তাহিক নিউজ পোর্টালকে আইনি নোটিশ পাঠিয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) আইপিপিডিআরের প্রতিষ্ঠাতা আন্দ্রিস বেসের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। নোটিশে বলা হয়েছে, মিথ্যা সংবাদগুলোর কারণে আইপিপিডিআর ও এর প্রতিষ্ঠাতা আন্দ্রিস বেসের বিশ্বব্যাপী সুনাম ক্ষুণ্ন হয়েছে।

সংবাদমাধ্যমে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান জানান, আইপিপিডিআর এবং এর প্রতিষ্ঠাতা আন্দ্রিস বেস সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সম্বলিত প্রকাশিত সংবাদ প্রত্যাহার চেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আইনী নোটিশ পাঠানো হয়েছে।

আগামী সাত দিনের মধ্যে উল্লিখিত সংবাদগুলো প্রত্যাহার করে নিতে, নোটিশের বক্তব্য প্রতিবাদ আকারে প্রকাশ করতে এবং পত্রিকা ও টিভি চ্যানেলগুলোর পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে বলা হয়, বিশ্বব্যাপী শিক্ষা, গবেষণা ও জলবায়ু উন্নয়ন ছাড়াও বিভিন্ন আর্থসামাজিক ও সেবামূলক কাজে অংশগ্রহণ করে বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান ‘আইপিপিডিআর’। এর ধারাবাহিকতায় সেবামূলক কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য ব্যক্তিদের সম্মাননা দেয় প্রতিষ্ঠানটি। সম্প্রতি বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা জায়েদ খানসহ বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জন ব্যক্তিকে হিউমেনিটারিয়ান অ্যাওয়ার্ড দিয়েছে প্রতিষ্ঠানটি।

এই অ্যাওয়ার্ড দেওয়াকে কেন্দ্র করে সাপ্তাহিক নিউজ পোর্টাল ব্লিটজ আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত আইপিপিডিআরের কার্যক্রম, গ্রহণযোগ্যতা, অ্যাওয়ার্ডের বস্তুনিষ্ঠতা সম্পর্কে এবং আইপিপিডিআরের প্রতিষ্ঠাতা আন্দ্রিস বেসের শিক্ষাগত যোগ্যতাসহ নানা ব্যক্তিগত বিষয়ে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park