1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের অধিকার আদায়ে আরেকটি যুদ্ধ করতে হবে: তারেক রহমান

  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৪ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ স্বৈরাচারমুক্ত হলেও জনগণের অধিকার আদায়ে আরেকটি যুদ্ধ করতে হবে। সবাই মিলে এমন একটা সরকার গঠন করতে হবে, যেখানে সব মানুষ তাদের মতামত রাখতে পারবেন। স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর লক্ষিচাপে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারকে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। তিনি বলেন, একটি পরিবর্তিত দেশ গড়ে তুলতে সবাইকে সচেতন থাকতে হবে।

২০১৩ সালে এমপি আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা মামলার আসামি নীলফামারীর লক্ষিচাপ ইউনিয়ন বিএনপি নেতা গোলাম রব্বানীকে ২০১৪ সালে গুলি করে হত্যা করার অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। এই অসহায় এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‘আমরা বিএনপি পরিবার’-এর এই আয়োজন ঘিরে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনমানুষের উপস্থিতিতে স্থানীয় দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠ কানায় কানায় ভরে যায়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park