থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস ওড়ানোর ব্যাপারে কঠোর অবস্থানে পুলিশ। আইন অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কমিশনার এসব জানান।
তিনি জানান, নিরাপত্তায় স্বাভাবিকের সাথে অতিরিক্ত তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরী সব বার বন্ধ থাকবে। গুলশান, ৩০০ ফিট, বনানী ও বারিধারা এলাকায় বিশেষ চেকপোস্ট থাকার পাশাপাশি এসব এলাকায় জনসাধারণের চলাচল থাকবে সীমিত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত ৮টার প্রবেশ করতে হবে আইডি কার্ড দিয়ে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরেও নিরাপত্তা ব্যবস্থা নেয়াই আছে। এই অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার।
Leave a Reply