ভোটার তালিকা হালনাগাদ আগামী ২০ জানুয়ারি শুরু হচ্ছে। আর আগামী ২ মার্চ ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ভোটাধিকার নিশ্চিত করাই বর্তমান কমিশনের চ্যালেঞ্জ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ‘ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে বর্তমান কমিশন।
খসড়া ভোটার তালিকা নিয়ে কমিশনার সানাউল্লাহ জানান, চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন ভোটার রয়েছে। গত বছরের তুলনায় ১৮ লাখ ৩৩ হাজার ৩১২ জন ভোটার বেড়েছে।
Leave a Reply