1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি পেতে ঘোষণাপত্র সপ্তাহ পালনের উদ্যোগ

  • আপডেট সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৫৪ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি পেতে ঘোষণাপত্র সপ্তাহ পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এজন্য ৬ থেকে ১১ জানুয়ারি সারাদেশে গণসংযোগ, লিফলেট বিতরণ ও সমাবেশ করবে তারা। তবে, গণপরিষদ এবং সংসদ উভয় নির্বাচন একসাথে হলেও তাদের কোন আপত্তি নেই বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি আদায়ের উদ্দেশ্যে গত ৩১ ডিসেম্বর প্রক্লেমেশন বা ঘোষণাপত্র দেয়ার সিদ্ধান্ত নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সরকারের আশ্বাসে তারা ঘোষণাপত্র প্রকাশ না করলেও সমাবেশ করে কেন্দ্রীয় শহীদ মিনারে, ঘোষণাপত্র প্রকাশে ১৫ দিন সময় দেয়া হয় সরকারকে।

এ বিষয়ে দৃশ্যমাণ উদ্যোগ না দেখায় এ নিয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার (৪ জানুয়ারি) করা সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ৭১ এর স্বীকৃতি থাকলেও নব্বই বা ২৪ আন্দোলনের কোন স্বীকৃতি নেই। সেই স্বীকৃতি পেতেই জুলাই ঘোষণাপত্র দেয়ার সিদ্ধান্ত নিলেও অন্তর্বতী সরকারের আশ্বাসে পিছিয়ে আসে তারা, কিন্তু এ বিষয়ে সরকারের কোন উদ্যোগ নেই। সকল রাজনৈতিক দলগুলোকে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি আদায়ে উদ্যোগ নেয়ারও আহ্বান জানান তারা।

এছাড়াও, সরকার কার্যকর উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী আন্দোলন ও নাগরিক কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park