ভারতে ৫০ বিচারকের প্রশিক্ষণের অনুমতি বাতিল করা হয়েছে। আজ রবিবার (৫ জানুয়ারি) এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাত সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি, ভূপাল এবং একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য দেশের ৫০ বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিলো তা সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক বাতিল করা হলো।
এর আগে, ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হয়।
Leave a Reply