বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি দুইটি ট্রলার ও আরেকটি নৌযানের ৯০ জেলে ও কর্মচারী মুক্ত হয়ে দেশে ফিরেছেন। মঙ্গলবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় আসেন এই ৯০ মাঝি মাল্লার ও ট্রলারের কর্মচারীরা। পরে বাংলাদেশ কোস্টগার্ড ট্রলার মালিক ও পরিবারের কাছে তাদের হস্তান্তর করেন।
এর আগে রবিবার দুপুরে বঙ্গোপসাগরে খুলনায় হিরণ পয়েন্ট এলাকায় আন্তর্জাতিক সমুদ্রসীমানায় ৯০ নাবিককে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড। নাবিক ও জেলেদের সঙ্গে তিনটি মাছ ধরার নৌ যানও ভারতীয় কোস্টগার্ড হস্তান্তর করেছে।
এর আগে ভারতীয় সীমানায় প্রবেশের অভিযোগ এনে ২০২৪ সালের ৯ ডিসেম্বর এফভি লায়লা–২ ও এফবি মেঘনা–৫ ট্রলার দুটি ভারতীয় কোস্টগার্ড সদস্যরা আটক করে নিয়ে যায়। মুক্ত হওয়া ৯০ স্টাফের মধ্যে বাকি ১২ জন এফবি কৌশিক নামে একটি মাছ ধরা ট্রলারের জেলে।
Leave a Reply