1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের ‘নতুন মানচিত্র’: কানাডা যুক্তরাষ্ট্রের অংশ

  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ২১৭ বার পঠিত

কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ দাবি করে ‘নতুন মানচিত্র’ প্রকাশ করেছেন ট্রাম্প। বুধবার (৮ জানুয়ারি) ট্রাম্প তার সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হিসাবে দেখানো এই মানচিত্র শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে তিনি শুধু লিখেছেন, ‘ওহ কানাডা!’ এবার এই প্রকাশিত মানচিত্র নিয়েই তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম।

কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে একীভূত করা টুইট নিয়ে দুই দেশের সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা । অনেক ব্যবহারকারী টুইটটিকে হালকা ঠাট্টা হিসাবে ব্যাখ্যা করেছেন, অন্যরা এটিকে মার্কিন-কানাডা সম্পর্কে উত্তেজনাকর বিবৃতি হিসাবে দেখেছেন।

কানাডিয়ান কর্মকর্তারা এখনও এই বিষয়ে মন্তব্য করেননি, তবে বেশ কয়েকজন কানাডিয়ান নাগরিক তাদের মতামত প্রকাশ করেছেন সামাজিকমাধ্যমে। কেউ কেউ টুইটটিকে হাস্যকর বলে মনে করেছেন, আবার কেউ কেউ এটিকে অসম্মানজনক বা অতিমাত্রায় জাতীয়তাবাদী বলে সমালোচনা করেছেন।

গত বছরের ডিসেম্বরের শুরুতে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় দেখে করেছিলেন কানাডার পদত্যাগী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই বৈঠকে কানাডা চাইলে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে পারে বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। বিষয়টি হাস্যরসের হলেও, মূলত বাণিজ্য ও অভিবাসন সমস্যা নিয়ে ট্রুডোর প্রশাসনের ওপর নাখোশ ছিলেন ট্রাম্প।

এরপর গত ৭ জানুয়ারি ট্রুডোর পদত্যাগের পর নতুন করে বিষয়টি সামনে আনেন তিনি। ট্রাম্প দাবি করেন, কানাডার মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হতে চায়। তার ভাষ্য, ‘কানাডার ওপরে শুল্কের বোঝা চাপাব। কানাডা দিয়ে অনেকে অনুপ্রবেশ করে আমেরিকায়।’

ট্রাম্প বলেন, ‘কানাডার অনেক মানুষ ৫১ তম রাজ্য হতে ভালোবাসে। কানাডার এতো পরিমাণ বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকি মার্কিন যুক্তরাষ্ট্র আর সহ্য করতে পারে না। জাস্টিন ট্রুডো এটি জেনে পদত্যাগ করেছেন। কানাডা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হয়, তাহলে সেখানে কোন কিছু থাকবে না। শুল্ক, ট্যাক্স অনেক কমে যাবে, এবং তারা ক্রমাগত ঘিরে থাকা রাশিয়ান এবং চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। সবাই মিলে এটি এক মহান জাতি হবে’!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park