1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

যমুনায় পদযাত্রা, শাহবাগে আটকে দিলো পুলিশ

  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৭৪ বার পঠিত

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সুষ্ঠু বিচার, নিরপরাধ জওয়ানদের মুক্তিসহ তিন দফা দাবিতে পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের পদযাত্রা শাহবাগে আটকে দিয়েছে পুলিশ।কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় যাচ্ছিলেন তারা।

বাধা পেয়ে বর্তমানে শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান করছেন তারা। শাহবাগ থেকে বিডিআর কল্যাণ পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ সদস্যকে পুলিশ ভ্যানে করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেবেন। জানা গেছে, পরবর্তী কর্মসূচি দেয়া হবে সেখান থেকে তারা ফেরার পর।

এসব দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বুধবার (৮ জানুয়ারি) গণজমায়েতের ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওই ডাকে সাড়া দিয়ে সেখানে সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হয়। বিপরীতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ।

আজ বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে সিএমএম সিএমএম আদালতে শুনানি থাকার কথা জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park