দুই বছর কারাভোগের পর পাচার হওয়া ১২ নারী-পুরুষ ও শিশুকে ফেরত দিয়েছে ভারত। শনিবার (১১ জানুয়ারি) ভোরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে তাদেরকে। এসময় উপস্থিত ছিলেন দুই দেশের বিজিবি-বিএসএফ, কাস্টমস ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
ফেরত আসারা হলো মো. আশিকুর রহমান (২৫), মো. সুমন সরকার (৩০), মো. ওমর ফারুক (২৫), মো. মিজান শেখ (২৮), মো. রিয়াজুল ইসলাম (২৫), মো. বেলাল মোল্লা (২৮), মোছা. রেজিনা খাতুন (২৫), সাগারি ফকির (২৮), মো. রবিউল হাওলাদার (২৫), মো. মোকসেদ হাওলাদার (৩০), মো. রুবেল গাজী (২৫) ও মো. খালিদ হোসেন (২৫)। এরা সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, মাদারীপুর, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলার বাসিন্দা।
এদের মধ্যে সুমন সরকার, ওমর ফারুক ও রিয়াজুল ইসলাম এই তিন জনের নামে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মামলার পর তারা ভারতে পালিয়ে যায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁঞা জানান, কাজের আশায় তারা গত ৪ বছর আগে কলকাতা শহরে যায়। সেখানে বিভিন্ন দোকান, বাসা-বাড়িতে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাদের ২ বছরের কারাদন্ড দিয়ে জেলে পাঠায়। সাজার মেয়াদ শেষে দুই দেশের উচ্চ পর্যায়ের মধ্যে চিঠি দেওয়ার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
Leave a Reply