1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন: পররাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ৫১ বার পঠিত

রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উপদেষ্টা বলেন, নির্বাচন হলেই কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা, বাড়বে বিদেশী বিনিয়োগ। শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে রেমিট্যান্স এ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় সম্প্রতি ডলার বাজারের অস্থিরতার জন্য বিদেশি মানি এক্সচেঞ্জ হাউজগুলোর জোটকেই দায়ী করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

পতিত সরকারে সময় সবচেয়ে নাজুক অবস্থায় ছিলো অর্থনৈতিক খাত। যার মধ্যে রিজার্ভ কমা, ডলারের দাম বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহ কমা, আর ব্যাংকিং খাতের অনিশ্চয়তা। ৫ অগাস্টের গণঅভ্যুত্থানের পর কাটতে শুরু করেছে এসব খাতের অস্থিরতা।

এ প্রেক্ষিতে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ব্যাংকিং রেমিট্যান্স এ্যাওয়ার্ডের আয়োজন করে একটি বেসরকারি সংস্থা। যেখানে দশটি ব্যাংককে দেয়া হয় রেমিট্যান্স এ্যাওয়ার্ড। আনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, দেশে গেল ছয়মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ ও রফতানি আয়। সম্প্রতি ডলার বাজার অস্থিরতার জন্য এগ্রিগেটারদের দায়ী করেন তিনি। বর্তমানে দেশের অর্থ বিদেশে পাচার বন্ধ রয়েছে বলেও জানান তিনি। বলেন পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রয়োজনে বিদেশি আইনজ্ঞ নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি।

এ সময় রোডম্যাপ প্রকাশ পেলেই দ্রুতসময় সময়ে নির্বাচনের কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন রাজনৈতিক অস্থিরতা কেটে গেলেই ফিরবে বিদেশি বিনিয়োগ। বিদেশে বাংলাদেশীদের রাজনৈতিক বিশৃংখলায় বাংলাদেশের ইমেজ ও ব্র্যান্ডিং নষ্ট হচ্ছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park