বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনে যুক্তরাষ্ট্রের কোন হাত ছিলো না বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি দাবি করেন, ভারতীয় কর্মকর্তারাও মনে করে ঢাকার ঘটনাগুলোর পেছনে আমেরিকার হাত ছিল না।
শুক্রবার (১১ জানুয়ারি) রাতে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সম্প্রতি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ভারত সফরে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন। বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অবাস্তব বলে উল্লেখ করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
এছাড়া, জো বাইডেন প্রশাসনের আমলে গৌতম আদানি ও শিখ নেতা হত্যাকাণ্ড ইস্যুতে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিতর্কিত পরিস্থিতি নিয়ে জ্যাক সুলিভানকে প্রশ্ন করা হলে বিষয়গুলো কৌশলে এড়িয়ে যান তিনি।
যদিও শুক্রবার হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।
Leave a Reply